মিরাজ হোসেন, বশেফমুবিপ্রবি প্রতিনিধি: নতুন উপাচার্য যোগদান না দেওয়া পর্যন্ত আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দায়িত্ব পেলেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।
গত (৫ ই আগষ্ট) সোমবার শেখ হাসিনা সরকার পতনের পর, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের দাবির প্রেক্ষিতে, সারাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় পদত্যাগ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। সময়ের সাথে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করা হলেও প্রায় দেড় মাসেরও অধিক (৪৬ দিন) সময় ধরে উপাচার্য হীন অবস্থায় আছে এ বিশ্ববিদ্যালয়। অভিভাবক হীনতার ভুগছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি এবং শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে বিভিন্ন বহিরাগত লোকজনের ও আনাগোনা দেখা দিচ্ছে ইদানীং। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, ও সাধারণ শিক্ষার্থীদের আলোচনা সভা ও আবেদনে (১৯-০৯-২৪) ৩৭.০১.০০৪৪.৯৯.০০১.২২.৯২২ ভিত্তিতে একই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম কে বিশ্ববিদ্যালয়ের অর্থ, প্রশাসন এবং একাডেমিক বিভাগের দায়িত্ব দেয় শিক্ষা অধিদপ্তর।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপের মাধ্যমে, এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা অধিদপ্তরের যে অনিহা তার উপর ক্ষোভ প্রকাশ করেছেন।এবং একই সাথে এ বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি গঠনতান্ত্রিক প্রসাশন তৈরির জন্য শিক্ষা মন্ত্রনালয়ের কাছে আহ্বান জানিয়েছেন।
0 coment rios: